ছুটছি আর ছুটছি
এ প্রান্ত থেকে ও প্রান্তে।
অর্থের দিবাস্বপ্ন,
ছোটায় আমাকে।
সবুজ বনানী,
হলুদ মাঠ,
ত্যাগের গেরুয়া,
সাদার স্বপ্ন,
কালোতে ঢেকেছে।
প্রগতির চক্রে
'রোধ সেধেছে
চিত্তের চক্র
বিত্তের লালসা!
হার মানছে সম্প্রীতি
রুধির ঝর্ণাধারায়।
রাত-ভোর পরিশ্রমে
ক্লান্ত পা দু'খানি
টোল খেলেও,
আমার গন্ড, আমার চিবুক বেয়ে
অশ্রু-শ্রোত নেমে এলেও
কাংখিত রূপ;
পাইনি এখনও।
কারন
শব হয়েছে ভালোবাসা
স্বপ্ন রূপ পেয়েছ স্মৃতিতে নেই,
ছুটছি তবুও........
অর্থের নেশায়,
চিত্তের প্রফুল্লতা আনতে।
10/03/2022
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন