প্রাগৈতিহাসিক যুগের
আদিমতা ছাপিয়ে
প্রাচীন-মধ্য, আধুনিক যুগের
গর্বোদ্ধত বাসিন্দা আমরা।
আদিম উদগ্র
জিঘাংসা আর লালসায়
সম্পদের পাহাড় গড়েছি।
দুর্বল মানুষ ক্রমেই
নিঃশেষিত হতে হতে
সর্বশ্রান্ত। দাস-ভূমিদাস
নেই এখন। তবু আছে,
নিত্য শোষণ, অত্যাচার,
বঞ্চনা আর কপট লোলুপতার
যুদ্ধ যুদ্ধ খেলা।
উন্নত সভ্যতার সমুন্নত
মানুষ; মানসিকতায় আচরনে
অরণ্যাচারী বনবাসী।
অবিকৃত এখনও
প্রাচীন দানবতা।
রচনাকাল...../// ১১/ ০৮/ ২০২০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন