কোনো দুরন্ত সম্মান দিয়ে তাকে
অমন দু’হাতে জড়াতে চেয়াে না, মন –
মাঠের শস্য বােনা ও তােলার ফাকে
কাটাতেই হবে অনেক, অনেক ক্ষণ।
কোনাে বাসন্তী অভিমান দিয়ে
ঘিরে কপট কলার আলপনা আঁকা ছাড়াে
কথা-ফুলে-গাঁথা তীক্ষ গােপন তীরে
মিথ্যেই তাকে বিদ্ধ কোরাে না আরো।
সে আজো আকাশ, সে আজো সাগর, পাখি –
তবু কি চেনােনি চোখে গর্ভিণী ভাষা
ভূমিষ্ঠ হতে হয়তাে অনেক বাকি
অধৈর্য হয়ে হত্যা কোরাে না আশা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়