নবনীতা দেবসেন
@NabaneetaDevSen

নবনীতা দেবসেন Nabaneeta Dev Sen

জন্ম তারিখ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ১৯৩৮

জন্মস্থান: কলকাতা, ভারত

পরিচিতি: নবনীতা দেবসেন, একজন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ। ২০০০ সালে উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে তার বাবা- মা'র 'ভালবাসা' গৃহে জন্মগ্রহণ করেন । পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারাণী দেবী সেযুগের বিশিষ্ট কবি দম্পতি। ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া, ফরাসী, জার্মান, সংস্কৃত এবং হিব্রু ভাষাগুলি পড়তে পারেন। গোখলে মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ণ ও প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর , হার্ভার্ড, ইণ্ডিয়ানা (ব্লুমিংটন) ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। ১৯৭৫- ২০০২ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। তিনি তুলনামূলক সাহিত্যের একজন বিশিষ্ট বোদ্ধারূপে স্বীকৃত। যাদবপুরে তিনি কবি বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তের স্নেহধন্য ছাত্রী ছিলেন। ১৯৯৯ সালে তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পান তার আত্মজীবনী মূলক রম্যরচনা 'নটী নবনীতা' গ্রন্থের জন্যে। এছাড়াও তিনি মহাদেবী বর্মা ও ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
    কবিতার মোট সংখ্যা: ২৪টি
    সামাজিক মাধ্যমে আমরা
    অনুসন্ধান করুন
    🎂 আজ যাদের জন্মদিন
    ড. এস এম শাহনূর
    ড. এস এম শাহনূর শুভ জন্মদিন! 🎈
    সিয়াম আহমেদ
    সিয়াম আহমেদ শুভ জন্মদিন! 🎈
    সাম্প্রতিক মন্তব্যসমূহ
    আমার কবিতা গুলো ভালো লাগলে কিছু বলে যাবেন 🙏 আরো দেখুন
    আজিজুল হক লেখক: আজিজুল হক
    প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয... আরো দেখুন
    কাজী অ্যাডাম লেখক: কাজী অ্যাডাম
    খুব সুন্দর
    সঞ্জীব গঙ্গোপাধ্যায় লেখক: শংকর ব্রহ্ম
    খুব সুন্দর লিখেছেন
    সঞ্জীব গঙ্গোপাধ্যায় লেখক: কাজী অ্যাডাম
    প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ... আরো দেখুন
    কাজী অ্যাডাম লেখক: কাজী অ্যাডাম