তােমাকে জড়াতে চাই ঋতুর কৌতুকে,
এ-কোলে ও-কোলে তুলে রাখি,
খানিক বিভ্রান্ত হও, সন্দিহান সুখে
তবুও, পুরােটা নয় ফাঁকি।
কপট পাশার জুড়ি না-হয় হ’লেই,
খেলুড়ি তুমি কি কিছু কম ?
কৌশল তােমারও জানা, কেবল যা নেই
তা হলাে, আমার সংযম।
যখন সংসারে ভাের পাখির কূজনে
তখন ঘরের দোর খুলে
না-হয় ভেসেই গেলাে আবর্তে দু’জনে
মন্দির, ক্ষেতের কথা ভুলে !
তবুও আকাশে বর্ষা, সমুদ্রে ও মাঠে
ভাবনুষঙ্গের দায় ঋতুর চৌকাঠে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়