দেখলুম, তুমি কী রকম
আমার ঘাসের জমি থেকে
বাতাসের ধাপে-ধাপে চরণ ঠেকিয়ে
অদৃশ্য মিনারে উঠে গেলে।
দেখলুম তুমি সেই মিনার-চুড়োয়
সােনলি মেঘের তুলি দু-গালে বুলিয়ে নিয়ে
সূর্যের আঙুল ছুঁয়ে শপথ জড়ালে
আর আমি অকস্মাৎ পাহাড়ি রাস্তায়
ধ্বসের সােয়ারি হয়ে যেন
দুঃসহ গতিতে পড়ছি
পাক খেয়ে অনন্ত কন্দরে…
পড়ে যেতে-যেতে আমি দেখলুম
তুমি কী-রকম আস্তে বাতাস মাড়িয়ে
সূর্যের পাড়ায় উঠে গেলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়