বাঁধিলাম শিরস্ত্রাণ, উরস্ত্রাণ উচ্চ
কুচযুগোপরে। যেই কর কমনীয়
কুসুম-দামের ভারে হইত ব্যাথিত,
লইলাম সেই করে তীক্ষ্ণ তরবার;
পশিলাম এই বেশে মিশর-ভিতরে,
ক্লীব-রক্তে নীল নদী করিতে লোহিত,
কিম্বা বীরাঙ্গণা-রক্তে রঞ্জিতে মিশরে।
হেন কালে রোম-রাজ্য বিপ্লাবি, বিলোড়ি,
ভীষণ তরঙ্গদ্বয়[১] সিন্ধু অতিক্রমি,
পড়িল জীমূত-মন্দ্রে মিশরের তীরে;
কাঁপিল মিশর সেই ভীষণ আঘাতে।
রণোন্মত্ত অসিদ্বয়[২]পড়িল খসিয়া।
এক ঊর্ম্মি হ’লো লয় সমুদ্র-সৈকতে,
দ্বিতীয় উঠিল শূন্য সিংহাসনোপরে!
(কার্শেলিয়ার যুদ্ধের পর পম্পি সিজারের দ্বারা পশ্চাদ্ধাবিত হইয়া মিশরে উপস্থিত হইলে, মিশরবাসীরা সমুদ্র-তীরে তাঁহার শিরচ্ছেদ করিয়া সিজারকে উপঢৌকন দেয়; সিজার মিশরের আন্তরিক বিগ্রহ-নিবন্ধন শূন্য সিংহাসন অধিকার করিয়া বসেন।
ক্লিওপেট্রার এক অসি, এবং তাহার শক্র পক্ষের দ্বিতীয় অসি।)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়