ইশ্বরচন্দ্র নামটি তাঁহার
বিদ্যাসাগর আখ্যা ;
ধরা ধামে জানে সবে
উক্ত নামের ব্যাখ্যা।
জেলা পশ্চিম মেদিনীপুর
বীরসিংহ গ্রাম তাঁহার ;
সংস্কৃতিতে বিদ্যাসাগর
অগাধ জ্ঞানের পাহাড়।
ঠাকুরদাস তাঁর পিতা নামটি
ভগবতী মাতা ;
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বইয়ে প্রতি পাতা।
বাংলা গদ্যের রূপকার সে
জ্ঞানে গুনে বিদ্বান ;
বাংলা বর্ণের স্রষ্টা তিনি
করেন সহজ রূপ দান।
গরীব ছাত্রের লেখা পড়ায়
ব্যয় করেন নিজ বেতন
শিক্ষা জাতির মেরুদণ্ড
মাথায় তাঁর এই চেতন।
বিধবায়ের বিয়ে প্রথা
করেন তিনি বিধান ;
বিধবাকে পুত্রের সনে
বিয়ে করেন প্রদান।
বাল্য বিয়ে বন্ধ করতে
কঠোর আইন জারি ;
বহুল বিয়ে বন্ধ করতে
করেন তিনি আড়ি।
উদার মনের মহামানব
গরীব দুখীর সাথী ;
আধার যুগে জ্বেলে গেছেন
উত্তরণের বাতি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম