স্বরবৃত্ত ছন্দে মাত্রা :- ৪+৪/৪+১
অভিশপ্ত জীবন আমার
সুখ স্বাচ্ছন্দ্য নাই ;
অগ্নিগিরির দগ্ধ লাভা
জ্বলে বক্ষে তাই।
কোথায় গেলে বলো বিধি
শান্তি খুঁজে পাই ;
বিষম এই জ্বালা নিয়ে
নাহি বাঁচা যাই।
কলুষিত করে লোকে
ঝরে চোখের জল ;
হৃদ মাজারে মন মহলে
নামে দুঃখের ঢল।
নিরীহ লোক পেয়ে ভাইরে
করে কত ছল ;
কেহ আবার গায়ের জোরে
প্রয়োগ করে বল।
আমার মতো হতভাগা
মহীতে নাই আর ;
জীবন চলার পদে পদে
দুঃখ সম্বল যার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন