তাং:-২৩.০৮.২৪ ইং
মায়ার ডোরে বেঁধে রাখি
স্নেহের ছোট বোনটি ;
মায়া ভরা মুখটা তাহার
দেখতে চায়ে মনটি।
ভাইয়ের কাছে বোনটি তাহার
চাঁদের চেয়ে দামী ;
ভাই ও বোনের ভালোবাসা
যেন মধুর খামি।
ভাই দুর্দিনে পড়লে বোনে
ছুটে ঠিকই আসে ;
সাহস যোগায় বোনটি তাকে
থাকে সদা পাশে।
বোনের মুখটি মলিন দেখলে
ভাইয়ের বুকটা ফাঁটে ;
বোনের মুখে হাসি দেখতে
হরেক ফন্দি আঁটে।
ভাইয়ের অভাব বোঝে তারা
নেই যে যাদের ঘরে ;
ভাইয়ের আদর ছাড়া কি আর
শূন্য বুকটা ভরে ?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি