রঙিন ঐ ভালোবাসা, মনে তাই কত আশা
হঠাৎ ফিকে হয়ে যায় তার রঙ।
হারায় সে সোনা দিন, মন যে হয় মলিন,
ঐ ঘিরে ধরে কুয়াশা যখন।
ফেলে আসা দিন গুলো, ছিল ওই কত ভালো,
মন বুঝি সেই কথা ভাবে যে এখন,
সেই স্বপ্নের কথা বলা, থেমে যায় পথ চলা,
ঐ ঘিরে ধরে কুয়াশা যখন।

শৈশব ফেলে আসা, যৌবনে ভালবাসা, প্রেম
প্রীতি কত আশা, কত তার রঙ,
ধুলো মাখা পথে ঐ ফিরে দেখি স্মৃতিগুলো
ঐ ঘিরে ধরে কুয়াশা যখন।
পায়ে পায়ে পথ হাঁটা, সময় ঘড়ির কাঁটা,
থামে না কখনো সে, থমকে দাঁড়ায় এই মন,
মনে পড়ে কত কথা, তাই মনে জাগে ব্যথা,
ঐ ঘিরে ধরে কুয়াশা যখন।

কত নিশি হলো পার, খোঁজ নিলে কে বা তার,
ফেলে আসা সেই দিন ক্ষণ,
ফিরে যেতে চায় মন, আজ ঐ অনুক্ষণ,
ঐ ঘিরে ধরে কুয়াশা যখন।
ফেলে আসা দিন ওই, ফিরে পাওয়া যায় কই?
ভালো লাগে ভেবে তবু ওই সেই সন,
চলে গেছে অনায়াসে স্মৃতি হয়ে চোখে ভাসে,
নীরবে সে কথা ঐভাবে এই মন,
ঐ ঘিরে ধরে কুয়াশায় যখন।

স্বপ্নের জাল বুনা, আকাশের তারা গোনা,
আজ ফিকে হয়ে যায় সব রঙ,
ব্যস্ত সময় যে কখনো থামে না সে, তবু হঠাৎ
থমকে দাঁড়ায় এই মন...
ঐ... ঘিরে ধরে কুয়াশা যখন।