আমার দিনের শেষ ছায়াটুকু
মিশাইলে মূলতানে,
গুঞ্জন তা'র র'বে চিরদিন
ভুলে যাবে তা'র মানে।
কর্মক্লান্ত পথিক যখন
বসিবে পথের ধারে,
এই রাগিণীর করুণ আভাস
পরশ করিবে তা'রে;
নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু,
শুধু এইটুকু আভাসে বুঝিবে
বুঝিবে না আর কিছু—
বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে
বেঁচেছিল কেউ বুঝি
আমরা যাহার খোঁজ পাই নাই
তাই সে পেয়েছে খুঁজি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন