আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান।।
আসিছে কত যায় কত, পাই শত হারাই শত-
তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ।।
দাও মোরে মঙ্গলব্রত, স্বার্থ করো দূরে প্রহত-
থামায়ে বিফল-সন্ধান জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলোকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন