আমি কান পেতে রই আমার আপন হৃদয়-গহন-দ্বারে
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে।
ভ্রমর সেথায় হয় বিবাগি নিভৃত নীলপদ্ম লাগি যে,
তার রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে।
কে সে আমার কেই বা জানে— কিছু বা তার দেখি আভা,
কিছু বা পাই অনুমানে, কিছু তাহার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কী কথা রে,
ওসে আমায় জানি পাঠায় বাণী আমার গানে লুকিয়ে তারে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন