আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি।।
আমার ব’লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া-
কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি।।
বল্ দেখি মা, শুধাই তোরে- আমার কিছু রাখলি নে রে,
আমি কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে থাকি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন