বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ভাকব না ফিরে ফিরে।।
করব তোমায় কী সম্ভাষণ, কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে।।
তুমি আপনি যখন আস তখন আপনি কর ঠাঁই-
আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও চলে যাও সৰ আয়োজন হয় যে উধাও-
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন