বর্ষ ওই গেল চলে।
কত দোষ করেছি যে, ক্ষমা করো- লহো কোলে।।
শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে-
চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব’লে।।
অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে-
অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে।
স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ-
প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন