ওরা তো সব পথের মানুষ, তুমি পথের ধারের,
ওরা কাজে চলছে ছুটে, তুমি কাজের পারের।
বয়স তোমায় অনেক দিল, অনেক নিল কেড়ে,
রইল যত তাহার চেয়ে অধিক গেল ছেড়ে।
চিহ্ন পড়ে, তারে ঢাকে নতুন চিহ্ন এসে,
কোনো চিহ্ন স্পষ্ট হয়ে রয় না অবশেষে।
যেথায় ছিল চেনা লোকের নীড়
অনায়াসে জমল সেথায় অচেনাদের ভিড়।
তুমি শাস্ত হাসি হাসো যখন ওরা ভাবে
ওদের বেলায় অক্ষত দিন এমনি করেই যাবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন