দুঃসহ দুঃখের বেড়াজালে
মানবেরে দেখি যবে নিরুপায়
ভাবিয়া না পাই মনে
সান্তনা কোথায় আছে তার।
আপনারি মূঢ়তায় আপনারি রিপুর প্রশ্রয়ে
এ দুঃখের মূল জানি,
সে জানায় আশ্বাস না পাই।
এ কথা যখন জানি
মানব-চিত্তের সাধনায়
গূঢ় আছে যে সত্যের রূপ
সেই সত্য সুখ দুঃখ সবের অতীত,
তখন বুঝিতে পারি
আপন আত্মায় যারা
ফলবান করে তা’রে
তা’রাই চরম লক্ষ্য মানবসৃষ্টির;
একমাত্র তা’রা আছে আর কেহ নাই;
আর যারা সবে
মায়ার প্রবাহে তা’রা ছায়ার মতন,
দুঃখ তাহাদের সত্য নহে
সুখ তাহাদের বিড়ম্বনা,
তাহাদের ক্ষতব্যথা দারুণ আকৃতি ধ’রে
প্রতিক্ষণে লুপ্ত হয়ে যায়
ইতিহাসে চিহ্ন নাহি রাখে॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন