এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা-
মানবজীবন লয়ে এ কেবলই অবহেলা।।
তোমারে নহিলে আর ঘুচিবে না হাহাকার-
কী দিয়ে ভুলায়ে রাখো, কী দিয়ে কাটাও বেলা।।
বৃথা হাসে রবিশশী, বৃথা আসে দিবানিশি-
সহসা পরান কাঁদে শূন্য হেরি দিশি দিশি।
তোমারে খুঁজিতে এসে কী লয়ে রয়েছি শেষে-
ফিরি গো কিসের লাগি এ অসীম মহামেলা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন