এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি-
নবমালতীগন্ধ-ঢালা।।
বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে।।
নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে-
উপবনের সৌরভভাষা,
বসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা-
করবী রূপসীর অলকানন্দা-
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন