এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো।
আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন।।
বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মৰ্মরগীতে-
মঞ্জীর বাজুক রিন্-রিন্ রিন্-রিন্।।
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী- আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্-ঝিন-ঝিন-ইন।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন