গোপন প্রাণে একলা মানুষ যে
তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে।।
তার একলা ঘরের ধেয়ান হতে উঠুক না গান নানা স্রোতে,
তার আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে।।
তোর প্রাণের মাঝে একলা মানুষ যে
তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।
কোন্ আরেক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ বোঝে-
যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন