কে রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে।।
আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা-
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে।।
আন্ বাঁশি- আন্ রে তোর আন্ রে বাঁশি,
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।
আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি-
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-বাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন