কেন যে মন ভোলে আমার মন জানে না।
তারে মানা করে কে, আমার মন মানে না।।
কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপ্নারে।
সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না।।
তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে।
কাজ ক’রে সব সারা ওই এগিয়ে গেল কারা,
আন্মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন