না গো, এই যে ধুলা আমার না এ।
তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে।।
দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি-
শেষ আরতি সারা ক’রে ভেঙে যাব তোমার পায়ে।।
ফুল যা ছিল পূজার তরে
যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে।
কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে-
কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন