‘তােলপাড়িয়ে উঠল পাড়া
তবু কর্তা দেন না সাড়া।
জাগুন শিগগির জাগুন।’
‘এলারামের ঘড়িটা যে
চুপ রয়েছে, কই সে বাজে?’
‘ঘড়ি পরে বাজবে, এখন
ঘরে লাগল আগুন।’
‘অসময়ে জাগলে পরে
ভীষণ আমার মাথা ধরে।’
‘জানলাটা ওই উঠল জ্ব'লে—
উর্ধ্বশ্বাসে ভাগুন।'
‘বড় জ্বালায় তিনকড়িটা।’
‘জ্ব’লে যে ছাই হ’ল ভিটা—
ফুটপাথে ওই বাকি ঘুমটা
শেষ করতে লাগুন।'
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি