ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা-
তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা।।
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়-
তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা।।
চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি-
সারা দিন ধ’রে বকুলের ফুল ঝ’রে পড়ে থাকি থাকি।
মধুর আলস, মধুর আবেশ, মধুর মুখের হাসিটি-
মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন