পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে উঠে।
চেনাশোনার কোন্ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অ-কারণে যায় ছুটে ৷
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে?
যাবে না, যাবে না—
তার দেয়াল যত সব গেল টুটে ৷
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো।
যা না পাইবার তাই কোথা পাই গো!
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন