অসীম আকাশে মহাতপস্বী
মহাকাল আছে জাগি’।
আজিও যাহারে কেহ নাহি জানে,
দেয়নি যে দেখা আজো কোনোখানে,
সেই অভাবিত কল্পনাতীত
আবির্ভাবের লাগি’
মহাকাল আছে জাগি’।
বাতাসে আকাশে যে নব রাগিণী
জগতে কোথাও কখনো জাগে নি
রহস্যলোকে তারি গান সাধা
চলে অনাহত রবে।
ভেঙে যাবে বাঁধ স্বর্গপুরের,
প্লাবন বহিবে নূতন সুরের,
বধির যুগের প্রাচীন প্রাচীর
ভেসে চলে যাবে তবে।
যার পরিচয় কারো মনে নাই,
যার নাম কভু কেহ শোনে নাই,
না জেনে নিখিল পড়ে আছে পথে
যার দরশন মাগি’-
তারি সত্যের অপরূপ রসে
চমকিবে মন অভূত পরশে,
মৃত পুরাতন জড় আবরণ
মুহূর্তে যাবে ভাগি’,
যুগ যুগ ধরি’ তাহার আশায়
মহাকাল আছে জাগি’॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন