সে যে বাহির হল আমি জানি,
বক্ষে আমার বাজে তাহার পথের বাণী।
কোথায় কবে এসেছে সে সাগরতীরে বনের শেষে,
আকাশ করে সেই কথারই কানাকানি।
হায় রে আমি ঘর বেঁধেছি এতই দূরে,
না জানি তায় আসতে হবে কত ঘুরে!
হিয়া আমার পেতে রেখে সারাটি পথ দিলেম ঢেকে,
আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন