সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে,
কে তারে বাঁধল অকারণে!
গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ,
আকাশকে সে চমকে দিত বনে।
কে তারে বাঁধল অকারণে।
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
তমাল-ছায়ে-ছায়ে।
ফাল্গুনে সে পিয়াল-তলায় কে জানিত কোথায় পলায়
দখিন হাওয়ার চঞ্চলতার সনে।
কে তারে বাঁধন অকারণে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন