সব দিবি কে সব দিবি পায়, আ য় আ য় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’।।
আসবে যে সে স্বর্ণরথে– জাগবি কারা রিক্ত পথে
পৌষ-রজনী তাহার আশায়, আ য় আ য় আয়।।
ক্ষণেক কেবল তাহার খেলা, হা য় হা য় হায়।
তার পরে তার যাবার বেলা, হা য় হা য় হায়।
চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে-
বহন করা হবে যে দায়, আ য় আ য় আয়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন