তারে দেহো গো আনি।
ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী।।
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা-
শেষবার দেখে নেব সেই মধুমুখানি।।
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পূরে নি যাহা আজ কি পূরিবে তাহা।।
জীবনের সব-সাধ ফুরাবে এখনি?।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন