তরী আমার হঠাৎ ডুবে যায়
কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়।।
নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে-
বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়।।
ভেসেছিলেম স্রোতের ভয়ে, একা ছিলেম কর্ণ ধ’রে-
লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায়।
সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে-
লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন