দূর আকাশের দৃশ্যপটে
নীল রঙের ই সাঁজ
তাহার মাঝে সাদার আভাস
লাগছে ভীষণ আজ!
প্রকৃতির ওই সবুজ মায়ায়
উঠছে ভেসে নীল
বইছে সাথে মৃদু বাতাস
সুখের অন্তমিল!
কাজ ফেলে সব মুঠোফোনে
আটকে নিলাম তাকে
নীল-সাদার এই সৌন্দর্য যেন
ক্যামেরা বন্ধী থাকে!❤️