।।একটু জোরে পা চালিয়ে।।
সন্তোষ বন্দ্যোপাধ্যায়।
একটু জোরে পা চালিয়ে চলো ভাই,
অনেকটা পথ এখন সামনে যেতে হবে।
ভুলে যেতে হবে, সব পথ-ক্লান্তির কথা,
কাজে সফলতা মিলবে তো ভাই তবে!
অনেক কাজ এখনো যে আছে বাকি,
সেই কাজগুলো সব সারার কথা ভাবো!
কাজে-কর্মে থাকবে না কোন ফাঁক-ফাঁকি
এই শপথ নিয়েই সামনে এগিয়ে যাবো।
আজ মানুষের সাথে এই পথ চলতে হবে,
থাকতে হবে এই মানুষের পাশে-পাশে;
একটু দ্রুত পথে পা চালিয়ে হাঁটো ভাই,
দেখো,নতুন সূর্যের ওই উদয় পূর্বাকাশে!