।।পোড়া মাটির ঘোড়া।।
সন্তোষ বন্দ্যোপাধ্যায়।
পোড়ামাটির শিল্পকর্মের মাঝে পোড়ামাটির এই ঘোড়া;
নন্দিত এই নন্দন কলা ভাব-ভাবনায় আছে মোড়া।
পোড়ামাটির শরীর ,শান্ত ও ধীর, তার উৎকর্ণ কান জোড়া।
শিল্প সুষমায় কারুকাজময় পোড়া মাটির এই ঘোড়া!
পোড়ামাটির এই শিল্প কলা আজ চির বন্দিত বিশ্বময় ;
বিশ্বের মানচিত্রে চির ভাস্বর আজ এই বাঁকুড়ার পরিচয়!
পোড়ামাটির শিল্প ক্ষেত্রে বিখ্যাত এই বাঁকুড়ার পাঁচমুড়া;
বিশ্ব দরবারে এই ঘোড়ারা ছুঁয়েছে আজ খ্যাতির শীর্ষ চূড়া!
---০---
০৪/০৮/২০২৬ সন্ধ্যা-৭-৪৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন