আবার যদি জন্ম হয় মা, জন্ম নেব জবা হয়ে!
তোর পূজায় জীবন সঁপে দেব,থাকবো মা তোর
রাঙা চরণ ছুঁয়ে।
জন্ম নেব মা রাঙা জবা হয়ে।
তখন আমায় বলবে লোকে,
ধন্য জবা ধন্য তোকে,
পেলি মায়ের রাতুল চরণ,
কোন সাধনায় মগ্ন রয়ে?
জন্ম নেব এবার জবা হয়ে।
বিষয় আমি চাইনে তারা,
বিষয় যে মা বিষের পারা,
আমি চাই তোর দুটি রাঙা চরণ,
কাজ কী আমার বিষ-বিষয়ে!
জন্ম নেব রাঙা জবা হয়ে!
---০---
০৬/০৮/২০২৬ বিকাল-০৪-৫৪