আমি চাই কথাগুলোকে
পায়ের ওপর দাঁড় করাতে |
আম চাই যেন চোখ ফোটে
প্রত্যেকটি ছায়ার |
স্থির ছবিকে আমি চাই হাঁটাতে |
আমাকে কেউ কবি বলুক
আমি চাই না |
কাঁধে কাঁধ লাগিয়ে
জীবনের শেষদিন পর্যন্ত
যেন আমি হেঁটে যাই |
আমি যেন আমার কলমটা
ট্র্যাক্টরের পাশে
নামিয়ে রেখে বলতে পারি---
এই আমার ছুটি---
ভাই, আমাকে একটু আগুন দাও ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম