ভাই আমাকে বকুক ঝকুক
. দিক গে যতই খোঁটা---
যমের দুয়োরে কাঁটা দিচ্ছি,
. ভাইয়ের কপালে ফোঁটা |
ভাইয়ের সঙ্গে আড়ি আমার,
. ভাইয়ের সঙ্গে ভাব---
সেলাই করি তারই মাপে
. রাজার কিংখাব |
কাঠ কুড়োচ্ছি বনে,
ভাই রয়েছে রণে---
নিজের হাতে বেঁধে দিয়েছি
. তরোয়ালের খাপ |
ভাইয়ের হাতে সেই সে অসি
. ঝলমল করে !
অন্ধকারের সিংহাসন যে
. টলমল করে !
দিনের স্মৃতি বুকে রেখেছি,
. স্বপ্ন চোখের কোলে---
কখন যে ভাই ঘরে ফিরবে
. ঘুমে পড়ছি ঢলে |
ফুল তুলেছি বনে,.
দেখে রেখেছি কনে---
হাত পুড়িয়ে রেঁধে রেখেছি
. ভাইকে দেব বলে |
শেকলগুলো ভাঙছে কোথায়
. ঝন্ ঝন্ করে !
নিশান ওড়ে, রথের চাকা
. বন্ বন্ ঘোরে !
ভাই এনেছে লক্ষ্মীর ঝাঁপি,
. খুলে ফেলেছে ডালা
দেখো ও ভাই, তোমার জন্যে
. গেঁথে রেখেছি মালা |
ভাই আমাকে নাই বা দেখুক,
. মারুক লাফি ঝাঁটা—
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
. যমের দুয়ারে কাঁটা |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম