গাছ পাখি মাঠ ঘাট হাট দেখে
. আসছিলাম চলে ---
হঠাৎ পিছন থেকে
কে যেন চিত্কার করে ডাকতে লাগল
‘কমোরে-ড !’ ‘কমোরে-ড !’ ব’লে |
ফিরে দেখি চেনামুখ
দেখে থাকব হয়তো কোনো মিছিলে-মিটিঙে ;
মুখে খোঁচা খোঁচা দাড়ি
ভাঙা গাল, একেবারে রোগা টিঙটিঙে
খাটো ধুতি, মার্কামারা খাঁকির হাফশার্ট |
কাছে যেতে মনে পড়ে গেল অকস্মাৎ---
এক সময় আমরা সব
. একই জেলে একসঙ্গে ছিলাম,
মুখচ্ছবি মনে ছিল ;
কিছুতেই মনে করতে পারলাম না নাম |
আমার কপাল,
. স্মৃতির অ্যালবামে যত ছবি
. সব নাম-মোছা |
বেঞ্চিতে বসলাম আমরা
. এসে গেল তক্ষুনি দুটো চা—
গরম গেলাস দুটো ভাঙাচোরা টেবিলে বসিয়ে
পুরনো দিনের গল্প, সেও খুব রসিয়ে রসিয়ে,
বলা হল |
. দাঁতে দাঁত দিয়ে সব বসে থাকা
. কিছুতে না-খাওয়া,
সারা সিঁড়ি ব্যারিকেড, বারান্দায় জল ঢেলে রাখা
টিয়ার গ্যাসের জন্যে, সারা রাত ঝাঁকে ঝাঁকে গুলি ---
তবু কী আনন্দে, ভাবো,
. কেটেছিল জীবনের সেই দিনগুলি |
বলতে বলতে জল আসে আমাদের দুজনেরই চোখে
মুখগুলো ভেসে ওঠে মনে পড়ে
. প্রভাত-মুকুল-সুমথকে |
তারপর ওঠে
. আজকের দিনের কথা |
. কে কোথায় আছে,
কে কী করছে—এই সব | দেখা গেল,
. ভয়টা ছোঁয়াচে |
দুজনেই চুপ, কিছু ভাঙতে চায় না দুজনের কেউ |
কে আজ কোথায় আছি কোনদিকে
. কোন তরফে— যেই বলা,
. অমনি প্রকাণ্ড একটা ঢেউ
ছুটে এসে
. দুহাতে দুজনকে তুলে
. দিল এক প্রচণ্ড আছাড় |
সামনে দেয়াল শুধু,
. লোহার গরাদে ধরে
. বাইরে দাঁড়িয়ে অন্ধকার |
চেয়ে দেখি, আমরা আবার সেই পাশাপাশি সেলে |
নিজেদের জালে বন্দী ; নিজেদেরই তৈরি-করা জেলে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন