পাগল বাবরালির চোখের মতো আকাশ |
তার নীচে পাঁচ ইস্টিশান পেরনো মিছিলে
বারবার পিছিয়ে প’ড়ে
. বাবরালির মেয়ে সালেমন
. খুঁজছে তার মাকে |
এ কলকাতা শহরে
অলিগলি গোলকধাঁধায়
কোথায় লুকিয়ে তুমি,
. সালেমনের মা ?
বাবরালির চোখের মতো এলেমেলো
. এ আকাশের নীচে কোথায়
. বেঁধেছ ঘর তুমি, কোথায়
. সালেমনের মা ?
মিছিলের গলায় গলা মিলিয়ে
. পিচুটি-পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে
. তোমাকে ডাকছে শোনো,
. সালেমনের মা ---
এক আকালের মেয়ে তোমার
আরেক আকালের মুখে দাঁড়িয়ে
তোমাকেই সে খুঁজছে ||
কবিতা — সালেমনের মা
শনিবার, ১৩ জুলাই ২০২৪
প্রেমের কবিতা
৬৩২২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সালেমনের মা' কবিতায় আকালের প্রেক্ষাপটে এক হারিয়ে যাওয়া আশ্রয় ও মাতৃত্বের সন্ধান করা হয়েছে। কলকাতার গোলকধাঁধাময় অলিগলিতে মিছিলের ভিড়ে সালেমন নামে এক দারিদ্র্যপীড়িত মেয়ে তার মাকে খুঁজছে। কবিতাটিতে বাবরালির উন্মাদনা, সামাজিক সংকট এবং এক আকালের মুখোমুখি হয়ে আরেক আকালের স্মৃতি তুলে ধরা হয়েছে। এটি মূলত ক্ষুধার্ত, বাস্তুহারা মানুষের বেঁচে থাকার আকুতি ও মাতৃস্নেহের চিরন্তন অনুসন্ধানের আলেখ্য।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম