চাঁদনী রাত
আব্দুস সাত্তার সুমন
সাদা আভায় রশ্মি বিলায়
সূর্য ডোবার সাথে,
মিষ্টি আলোয় তোমায় খুঁজে
গভীর চাঁদনী রাতে।
ধানের শীষে সরষে বাগান
আধো আলো ছায়া,
শিউলি তলায় গোলাপ জলে
ভালোবাসার মায়া।
আমাবস্যা সরে যাবে
আমার বাড়ির ছাদে,
বসুন্ধরায় নেমে আসবে
পূর্ণিমারী চাঁদে।
মেঘলা আকাশ ছন্দ তারায়
মোহনাতে মেলা,
কাব্যগাথায় জোসনা রাতে
প্রদীপ আলোর খেলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
ভালো লাগলো