দাদি, নানি শাশুড়ি গো
নানা শশুর দেখা,
দাদা শশুর অনেক আগে
মৃত্যুর খাতায় লেখা।
ফুপু শাশুড়ী চারটি বোন
চাচা শশুর একাই,
অর্ধাঙ্গিনী প্রথম মেয়ে
আমি গুষ্টির জামাই।
নানির দেবর নানা শশুর
খালা শাশুড়ী নাই,
শশুর বাবার বৃদ্ধ চাচা
মামাশ্বশুর একাই।
বড় বাবা, দাদি ফুপি
নানির মা কে দেখা,
বয়জীষ্ঠ ছিলেন অনেকে
অনেক কিছু শেখা।
একে একে চলে গেল
যাচ্ছে ছেড়ে আমায়,
প্রেমের মায়ায় বেধে রেখে
পরপারে ঘুমায়।
বড় মেয়ের জামাই আমি
যায় না অতীত ভোলা,
স্মৃতির ঘরে লিপিবদ্ধ
অন্তর দুয়ার খোলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
চমৎকার একটা লেখনী দিয়ে সুন্দর একটা কাব্য রচনা করছেন সুপ্রিয় কবি।