মিষ্টি মধুর ঝগড়া করে
দারুন ভালো লাগে,
কোকিল কন্ঠে শব্দ তুলে
আমার প্রতি রাগে।
বলবে না সে কেন কথা
আছে তাহার কে?
রানী আমার অভিমানী
রাগ করেছে।
বদ্ধ ঘরে সময় কাটে
কেউ থাকে না পাশে,
কালবৈশাখীর ঝড় যেন
মাঝে মাঝে আসে!
একা একা কথা বলে
কত চিন্তা করে!
ঝগড়া ছেড়ে অভিমানে
থাকে বদ্ধ ঘরে।
যাচ্ছে চলে এমন ভাবে
সোনা দানা চায় না,
ভালোবেসে আগলে রাখি
ছোট্ট তাহার বায়না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন