জনাব গদ্যবাহাদুর এবং মরমিয়া কবিতা রসসুন্দরী
কতই না ভালো হবে যদি ভাবসাব হয় বাহার-অন্দরী!
বড় মধুময় হয় হাত ধরে ওরা ঘুরলে সাদা পাতায়
আরো উত্তম যদি ওরা ঢোকে বিবাহপোক্ত ছাতায়
চলে যাব সেই বিয়েতে আমরা, কত আনন্দ হ'বে আহা!
সুখ দেখে দুই অমল জুটির শত মুখে ক'ব, বাহা বাহা
কাকে বেশি বোঝে পাঠকসমাজ তা নিয়ে কোরো না দ্বন্দ্ব
জেন, লোকপ্রিয়তা বিষয়টা নিয়ে চিরকাল আছে ধন্ধ
যে যাই বলুন তোমাদের যেন সদা হাত থাকে হাতে
কখনোই যেন যতি বিতর্ক কোরো না এ ওর সাথে।
ওদের মিলনে সন্তান হলে খুব সুখ পাবে সাহিত্য রসামোদী
মাধুর্য সেরা জন্ম নেবেই বিবাহপর্বে মিশে যায় ওরা যদি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন