ছিমছাম পরিচ্ছন্ন বাড়ি হলুদ রঙের
ঠিকানাবিহীন আপাতত, আছে তাই
একেবারে আমার চোখের পাতার ওপরে।
সকাল দিয়ে ভরা মসৃণ পাথুরে রাস্তা
স্বর্গ ও মর্ত সব জায়গায় যায় কিন্তু ঠিক
ফিরে আসে বাড়িটার হলুদের ভেতরে।
ভেতরে বসে থাকেন এক বৃদ্ধ নাগরিক
সঙ্গী স্বপ্নের আশ্চর্য ঝিকিমিকি গুঁড়ো
অনায়াসে চাঁদ সূর্য ভরা খাম নিয়ে
দূরের নক্ষত্র থেকে পোস্টম্যান হাজিরও।
যখন তখন আসে অনন্তের হরকরা
তাকে কফি করে দেন খাপছাড়া বুড়ো।
দু'জনে গল্প হয় অনেক অনেক
পায়ের তলায় চুপ করে বসে শোনে
কত দিনের পোষা বেড়াল, কুকুরও।
শান্তি চার দিকে, বারান্দায় অসহ্য খুশি,
বাড়িটা হাসে, প্রাণ ভরে বাজে স্বস্তির সুরও ।
বাতাসে ঘোর মায়া, স্তরে স্তরে জাদু
ভদ্রলোক কখনো ছিলেন শরীরও!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন