আমাদের সম্পর্ক অসংখ্য জিজ্ঞাসায় ভরা
আমাদেরই বয়স বাড়ছে, ভালোবাসা নির্জরা।
তুমি যদি মৃত্যু হও তবে আমি চিতার আগুন
তুমি যদি বসন্ত হও তবে আমি নষ্ট ফাগুন।
তুমি যদি কবিতা হও, আমি কবি এক উন্মাদ
হতে পারে যে কোনো মুহূর্তে জীবন বরবাদ।
ভালোবেসে শুদ্ধ না নষ্ট জীবন? সে প্রশ্ন ওঠে
আমাদের ভেতরের কথা ভেতরে মাথা কোটে।
ভালোবেসে কী হয়, প্রশ্ন ওড়ে এখানে ওখানে
ভালোবাসা আসলে কী, আছে নাকি মানে!
আমাদের জীবন জুড়ে এই সব জিজ্ঞাসা ওড়ে
আমাদের কষ্ট নিয়ে পাখি ডাকে কবিতার ভোরে।
ভালোবাসা নির্জরা তবু বয়স নির্লজ্জভাবে বাড়ে
কার সাহস আছে জীবন থেকে ফাগুনকে কাড়ে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
নূর মোহাম্মদ কল্পকবি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন