ওর চেতনার ভেতরে শক্ত করে খিল আঁটা নাকি
কিম্বা সামাজিকতা শেখা রয়ে গিয়েছে বাকি?
সাড়াই নেই , কখন থেকে যাচ্ছি আমি ডাকি।
ও কী সুস্থ, স্বাভাবিক না পাগল বল দেখি?
পাগল নয়, ওর বোধের ভেতর অন্য আঁকিবুকি
বুদ্ধি আবেগ সবই আছে, দিয়ে একটু ঢাকাঢুকি।
গোলমাল নেই কোনোখানে, সবটাই ওর ঠিক
বুঝতে যদি না পারি, ধিক আমাদের ধিক
সবাই ওকে হাসিখুশির মেলায় ডেকে নিক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈